1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাল-চিনি-তেলসহ সব নিত্যপণ্যের দাম চড়া

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

ঢাকা : খোলা সয়াবিন তেলের দাম আবারও কেজিতে বেড়েছে ৪/৫ টাকা। সরকার বেধে দামে লোকসান হওয়ায় রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে অনেক দোকানি।

বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল দোকান ও মানভেদে বিক্রি হচ্ছে ১৪১/১৪২ টাকা কেজি। নিম্নমানের পামওয়েলের দামও বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫/১৩৬ টাকা কেজি। বাড়তি চিনির দামও।

বিক্রেতারা বলছেন, চিনি পাইকারিতে কেনাই আছে ৭৪/৭৫ টাকা কেজি। সরকার বেধে দেয়া দামে বিক্রি করলে গুণতে হয় লোকসান। তাই বিক্রিই বন্ধ রেখেছেন অনেকে। অনেকে আবার ভ্রাম্যমান আদালতের জরিমানার ভয়ে দোকানের মজুত ফাঁকা করছেন লোকসানে। বেড়েছে আমদানি করা মসুর ডাল। পাইকারিতেই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এছাড়া আগে থেকেই চড়া আটা ও ময়দার দামও।

এদিকে, সপ্তাহ দুয়েক আগে সরকারের আমদানির অনুমতির খবরে চালের দাম কিছু কমলেও তা আবারও বেড়েছে।

বিক্রেতারা জানান, পাইকারিতেই চালের দাম বেড়েছে ২/৩ টাকা। বাজারে মিনিকেট ৫৮/৫৯, নাজিরশাইল মানভেদে ৬২/৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারিতে বিআর আটাশ বিক্রি হচ্ছে ৪৮/৪৯ টাকা কেজি। আর মোটা স্বর্ণা চালের দাম ৪৬ টাকা।

এদিকে, বাজারে নিত্যপণ্যের এমন চড়া দামে ক্ষুদ্ধ ক্রেতা-বিক্রেতা উভয়ই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies