1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না ২ তরুণের

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: আগামী ১১ অক্টোবর বিদেশ যাওয়ার ফ্লাইটের দিন ধার্য ও সকল প্রস্তুতি ছিল পান্না ও আশিক নামের দুই তরুণের। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলোনা। খালাতো বোনের বিয়েতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের।নিখোঁজের দুইদিন পর সোমবার (০৩ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (০১ অক্টোবর) আমিনপুরের রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে সম্রাট হোসেন পান্না (১৮) ও পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আশিক হোসেন (২০)। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, পান্না শেখ ও আশিক গত শনিবার আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ে খাওয়ার জন্য আসেন। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি।

সোমবার নটাখোলা পয়েন্টে দু’জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সম্রাট হোসেন পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ১১ অক্টোবর ছিল দুজনের বিদেশ যাওয়ার ফ্লাইট। যাবার আগে এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না।

নিহত সম্রাট হোসেন পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ১১ অক্টোবর ছিল দুজনের বিদেশ যাওয়ার ফ্লাইট। যাবার আগে এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies