1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

যুগপৎ আন্দোলনের দাবিগুলোর সাথে আমরা একমত হয়েছি : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে বিএনপি। এতে সব দলের জন্য দরজা খোলা আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আজ দ্বিতীয় ধাপের প্রথম বৈঠকে ছিল বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে একমত হয়েছে দলটি।

আজ রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিষয়টি জানান মির্জা ফখরুল এবং কল্যাণ পার্টি চেয়্যারম্যন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এসময় মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করেছিলাম। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছি। আজ আমরা বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে বসেছিলাম।

তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বিষয় নিয়ে আন্দোলন শুরু করব। আন্দোলনের দাবিগুলোর সাথে আমরা একমত হয়েছি। দাবিগুলো হচ্ছে- নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন, একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। আন্দোলনে কাউকে গ্রেফতার ও কারো বিরুদ্ধে মিথ্যা মামলা না দেয়া হয় সেই ব্যাপারে একমত হয়েছি।

মির্জা ফখরুলের সাথে যোগ করে কল্যাণ পার্টি চেয়্যারম্যন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ধর্মীয় অঙ্গনে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দেয়া হয়েছে। তাদের মুক্তির ব্যাপারেও আমাদের বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপি ও কল্যাণ পার্টি কোনো অবস্থাতেই ধর্মীয় অঙ্গনে নেতাদের উপর অত্যাচর-নিপিড়নকে অবহেলা করছে না। আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

যুগপৎ আন্দোলনের তারিখ না জানালেও তিনি বলেন, ‘চকম আছে। আপনার প্রস্তুত থাকতে পারেন। আমি মুক্তিযোদ্ধা, আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম- সেটা আরেকটা মুক্তিযুদ্ধ। আমরা সবাই মিলে লড়ব, জয়ী হব। জয় ব্যতীত অন্য কিছু নাই। কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত। ’

দ্বিতীয় দফার সংলাপে জাতীয় পার্টির থাকবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, সময় হলে জানতে পারবেন। সবার জন্য দরজা খোলা রয়েছে।

সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব, নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহবুবুর রহমান শামিম, সেক্রেটারি জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আবু ইউসুফ সুমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies