1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আর্ন্তজাতিক প্রবীণ দিবস কুড়িগ্রামে মমতাময়ী পুরস্কার পেলেন তিনজন

  • সম্পাদনার সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শশুর-শাশুরী ও মাকে সেবা করার জন্য তিনজনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে।  শনিবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবসে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারে মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন বার্ধক্যে উপনীত শশুর-শাশুরীকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুরীকে সেবা করার জন্য নাদিয়া ফারহা ও আশির্ধো অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদেরকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies