1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • সম্পাদনার সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার প্রবীণ হিতৈষী সংঘের উদ্যেগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সাংসদ আলহাজ¦ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। প্রবীণ হিতৈষী সংঘ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুকনোজ্জামন মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান আলী, লক্ষ্মীপুর মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংবাদিক মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন প্রদক্ষিণ করে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies