1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ব্যবসায়ী শরিফুলের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি:জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার ভাড়ারায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩০)। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাড়ারা গ্রামের শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাড়ারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় ছিলেন কসমেটিক্স ব্যবসায়ী। অভিযুক্ত চাচাতো ভাই শাহীন হোসেন ও স্বপন হোসেন একই গ্রামের মৃত মজনু সরদারের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার বলেন, বাড়ির পাশে একটি জমি নিয়ে শরিফুলের সাথে তার চাচাতো ভাই স্বপন ও শাহীনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ন জমিতে থাকা বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যান শরিফুলের বাবা সামাদ সরদার। এ সময় স্বপন ও শাহীন তাকে বাধা দেন।

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বপন ও শাহীন দা ও ধারালো চাকু দিয়ে শরিফুলকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন দ্রæত তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে শরিফুলের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, দুই পরিবারের মধ্যে জমি দিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এর আগে তারা সমাধানের জন্য পরিষদে এসেছিলেন। কিন্তু আদালতে মামলা চলমান থাকায় তাদের মধ্যে মিমাংসা করে দেয়া সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies