1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সরকারের দিন শেষ হয়ে এসেছে:মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

‘বর্তমান সরকারের দিন শেষ হয়ে এসেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবৈধ শাসকগোষ্ঠীর সিংহাসন এখন নড়বড়ে। তাই ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে বিএনপি নেতাকর্মীদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।’ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ‘উচ্চ আদালতে জামিনে থাকা মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার ছাত্রদল ও যুবদল নেতাদের নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের’ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

‘নেতাদের বিরুদ্ধে মামলাকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে- তা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আটকে রাখছে। যাতে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে।’

‘মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক লিমন মোড়ল, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সনেট, সাবেক সহ-সভাপতি লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জিল, ছাত্রদল নেতা দিপু ও যুবদল নেতা রানাসহ ১২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দমন-পীড়ন ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।’

এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব কামরুজ্জামান রতন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক বিবৃতিতে ১২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় নন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies