1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

রাজপথ থেকে আ’লীগ ক্ষমতায় এসেছে, বন্দুকের নল থেকে নয়: কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। রাজপথ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বন্দুকের নল থেকে নয়। আওয়ামী লীগ আগে হামলা করবে না। হামলা হলে কী করতে হবে সেটা সময় হলে বলে দেবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কাজ হবে না।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগ ও কয়েকটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার প্রতি বিএনপির আস্থা থাকার দরকার নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যারা আজিজ মার্কা নির্বাচন করেছে তাদের আস্থার দরকার নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।

কাদের আরও বলেন, বিদেশি দূতাবাসে গিয়ে সুখেই আছে বিএনপি। ওখানে গিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ পার্টি বিএনপি এখন উভয় সংকটে। আন্দোলনেও বিপদ, নির্বাচনেও ভয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, তথাকথিত ঐক্যজোট খানখান হয়ে যাবে, অপেক্ষা করতে হবে। একটা আদর্শের জন্য ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। আন্দোলন ও নির্বাচনে খেলা হবে।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে। মারামারি করার সময় লাঠিতে জাতীয় পতাকা ঝুলিয়ে তারা জাতীয় পতাকার অবমাননা করছে। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies