1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে রেস খেলতে গিয়ে তিনটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত এক, আহত দুই

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে রেস খেলতে গিয়ে তিন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দু-জন। রোববার বিকেলে দিকে জযপুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বালাইট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আতিকুর রহমান সাকিব (২২) হলেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের মোহাইল গ্রামের আব্দুর রশীদ মন্ডলের ছেলে আর আহত আব্দুল বারিক (৪৬) হলেন একই ইউনিয়নের গোরনা-শান্তিনগর গ্রামের জামাল মন্ডলের ছেলে। আহত অপরজন হলেন উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামের মো. আইজুলের ছেলে ইমন (১৯)।
প্রত্যক্ষদর্শী, স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামের দুজন বন্ধু আতিকুর রহমান সাকিব এবং ইমন দুটি মোটরসাইকেল নিয়ে রোববার বিকেলে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে রেস (দৌড় প্রতিযোগীতা) খেলছিলেন। তাঁরা কালাই বাসস্ট্যান্ড থেকে নিশ্চন্তা বাজার পর্যন্ত গিয়ে পুনরায় কালাই বাসস্ট্যান্ডের দিকে ফিরছিলন। পথিমধ্যে বালাইট মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মো. আব্দুল বারিকের মোটরসাইকেলের সাথে অপর দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল তিনজন চালক আহত হোন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. রোকেয়া খানম বলেন, এ সড়ক দুর্ঘটায় আহত তিনজনকে ব্যক্তিকে জরুরি বিভাগে ভর্তি করা হলে কয়েক মিনিটের মধ্যে চিকিৎসারত অবস্থায় আতিকুর রহমান সাকিব মৃত্যুবরণ করেন। সে সময় গুরুতর আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর অপর আহত ব্যক্তি আব্দুল বারিকে প্রাথমিক চিকিসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ময়নুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies