1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

রাজপথে আছি, ইনশাআল্লাহ থাকবো : নিহত শাওনের বাবা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

‘‌‌আমাকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে জানিয়ে মুন্সিগঞ্জে নিহত যুবদল কর্মীর শাওনের বাবা ফয়াজ আলী ভূঁইয়া বলেছেন, আমার নামে মামলা দিবো। এই করবো, সেই করবো। আপনার আমার সন্তান। রাজপথে আছি, ইনশাআল্লাহ থাকবো। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে’। কান্না কণ্ঠে নিহত শাওনের বাবা বলেন, আমি হতভাগ্য শাওনের বাবা। আমার ছেলের জীবন প্রদীপ নিভে গেছে। আমার ছেলে মারা গেছে। আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু আমার ছেলের নামই মামলা হয়েছে। আমি এর বিচার চাই, আপনার বিচার করে দেবেন। তারেক রহমান আমার সব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

‘‘আমাকে বাড়িতে একজন হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমার নামে মামলা দিবে। এই করবো সেই করবো। আমি আমার নিরাপত্তা চাই। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আপনারা আমার বিষয়টা দেখবেন।’’

তিনি বলেন, আমি গরিব মানুষ। আমার না আছে টাকা, না আসে পয়সা। আমার ছেলে শাওনের এক বছরে একটা সন্তান আছে।তার কি হইবো? কি হবে ওর অবস্থা?─ তারেক রহমান সাহেব বলছেন উনি সব কিছু দেখবেন, উনি কথা দিয়েছেন।

‘‘বাবার কাঁধে সন্তানের লাশ- কে বুঝবো?─ যে নিয়েছে সেই বুঝবো!’’

সমাবেশে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে নিহত শাওনের বাবা বলেন, আপনারাই আমার সন্তান। বিএনপি আমার সন্তানের যা চিকিৎসা করার সব করেছে। আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ থাকবো।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনা সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কামরুজ্জামান রতন, নাজিমুদ্দিন আলম, রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ছাত্রদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুরে গত বুধবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মাদ শহিদুল ইসলাম শাওন গুরুত্বর আহত হন। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies