বগুড়া: মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহত হওয়ার প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে বগুড়া জেলা যুবদলের উদ্দ্যেগে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, রক্ত ঝরিয়ে, ভয় দেখিয়ে, খুন করে, বাড়িঘর পুড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। মুন্সিগঞ্জের শুধু শাওনকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি, এরপর তারা বিএনপি নেতার কারখানা জ্বালিয়ে দিয়েছে। বাড়ি জ্বালিয়ে দিয়েছি। মুন্সিগঞ্জে একটি ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এভাবে সারা দেশে একটি ত্রাসের সৃষ্টি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

বক্তরা আরো বলেন, প্রশাসন মনে করেছে শাওনের মতো একজনকে করে মেরে ফেললে বিএনপি ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশাসন জানে না বিএনপির নেতাকর্মীরা পুলিশের গুলির মুখেও মাথা উঁচু করে থাকে। যারা ভিতু তারাই অন্যের মিছিলে হামলা করে। আমরা বলবো, সরকার আগুন নিয়ে খেলছে। এভাবে খেলতে থাকলে সরকারের পরিণতি শুভ হবে না। বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা,

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র প্রমুখ।