1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডলার কারসাজি: ৬ ব্যাংকের এমডিকে অভিযোগ থেকে অব্যাহতি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

ডলার কারসাজির দায়ে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকের সরিয়ে দেওয়া ট্রেজারি বিভাগের প্রধানদের আগের পদে যোগ দিয়ে কাজ করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডলার কারসাজির অভিযোগের দায়ে ছয়টি ব্যাংকের এমডি কেন্দ্রীয় ব্যাংকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংককে। একইসঙ্গে ট্রেজারি প্রধানরাও দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই ছয় ব্যাংক গত মে ও জুন মাসে ডলার কেনাবেচায় মাত্রাতিরিক্ত মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এই ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের কাছে গত ১৭ আগস্ট ব্যাখ্যা তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৮ আগস্ট ওই ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies