1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।।কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া(২৮)কে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া(২৮)কে হত্যা করে লাশের কোমরে প্লাস্টিকের বস্তা পেঁচিয়ে বালুর বস্তার সাথে বেধে দুধকুমার নদীতে ফেলে দেয়। গত ১৬ সেপ্টেম্বর নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন লাশ সনাক্ত করে থানায় এজাহার দাখিল করেন। থানা পুলিশের তদন্তে ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা হয়। রোববার(১৮ সেপ্টেম্বর) অভিযুক্ত আসামী ভূরুঙ্গামারী উপজেলার হেলোডাঙ্গা গ্রামের মোঃ আলতাফুর (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলতাফুরের নামে ২০০৯ সালে একটি হত্যা মামলা রয়েছে। আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী চর বারুইটারী গ্রামের মোঃ আসাদুল হক(৩৫)কে গ্রেফতার করা হয়। সোমবার(১৯ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies