1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কালাই থানার আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কালাই থানার জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে কালাই পৌরসভার কাঁচাবাজারে দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল-এর সঞ্চালনায়ে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, কালাই থানার বিএনপি’র আহবায়ক ইব্রাহীম হোসেন, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো.মৌদুদ আলম, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. বেদেনা, কালাই পৌর বিএনপি’র আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিমসহ উপজেলা ও ইউনিয়ন নেত্রী বৃন্দুরা।  এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্যরা বলেন, বর্তমান সরকার স্বৈরাচার সরকার। এ স্বৈরাচার সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য-সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি’র দেয়া সকল আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তারা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তিসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies