1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা; অভিযুক্ত আটক

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পূর্ববিরোধর জেরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল ভুষির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় সুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার অভিযুক্তকে আটক করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূ্র্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies