বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, নি বলেন, পুলিশ পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করে আমাদের ভাই যুবদল কর্মী শাওনকে হত্যা করেছে। এর আগে নূরে আলম, আব্দুর রহিম, জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত কখনোই বৃথা যাবে না। যুবদলের নেতাকর্মিদের রক্ত বৃথা যেতে পারেনা রাজপথেই এর ফয়সালা হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর ভর করে আর বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা বর্তমান সরকার। এক শাওনকে হত্যা করেছে এখন লক্ষ লক্ষ শাওন রাজপথে রয়েছে। পুলিশ দিয়ে হামলা-মামলা- গুম ও হত্যা করে যুবদলের নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। যতদিন না পর্যন্ত শাওন হত্যার বিচার না হবে যুবদল রাজপথ ছাড়বেনা। অচিরেই এই অবৈধ সরকারের পতন ঘটবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যুবদল কর্মী শাওনসহ সব হত্যাকারীদের বিচার এই দেশেই হবে। সাধারণ জনগণ আজ জেগে ওঠেছে। সরকার পতনে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শনিবার (১০সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহর যুবদলের উদ্দ্যেগে কালো পতাকা মিছিল ও শোক র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উক্ত কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু’র নেতৃত্বে বিশাল একটি শোক র্যালিটি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালি বের হয়। নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ করে শেষে হয় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি’র সভাাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন এবং সদস্য সচিব আদিল শাহারিয়ার র্গোকী পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিপলু, জাহিদ, আবু সাইদ, সাদ্দাম প্রমুখ।