1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তায় মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা-কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডেও মহাপরিচালক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙ্গন কবলিত এলাকা ও ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বজলুর রশিদ। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালী তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভুইয়া, রংপুর সার্কেলের-১ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে সদর উপজেলার ধরলা নদীর মোগলবাসা ঘাটে তিস্তার চলমান ভাঙ্গনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বজলুর রশিদ জানান, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নিয়ে ভালো স্টাডি হয়েছে, সরকারের বিবেচনায় আছে। সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা ব্যাক্ত করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন রোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকায় আপদকালীন কাজও করা হচ্ছে। এছাড়া কাজে উৎসাহ দিতেই এলাকা পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies