1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় তারা মারা যান। নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকার মৃত হোসেন উদ্দিন ফকিরের ছেলে কৃষক আইন উদ্দিন (৭০)। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অপরজন আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি গ্রামের মহির উদ্দিন মোল্লার ছেলে সাদেক হোসেন মোল্লা (৩৮)। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকাল নয়টার দিকে ফতেমোহাম্মদপুর এলাকায় বাড়ির সামনে পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন কৃষক আইন উদ্দিন। এ সময় বজ্রপাত হলে তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকাল দশটার দিকে উপজেলার কাকমারি গ্রামে বাড়ির পাশে দলগাড়ি বিলে ধানের জমিতে আগাছা পরিস্কারের কাজ করছিলেন কৃষক সাদেক হোসেন। এমন সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies