1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দুপচাঁচিয়ায় ৬মাস পর অপহৃতা উদ্ধার ॥ আসামী গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় এক স্কুল ছাত্রী(১৫) অপহরণের ৫মাস ২৪দিন পর পুলিশ অপহৃতাকে উদ্ধার করেছেন। গত শনিবার রাতে বগুড়ার মালগ্রাম হতে ওই অপহৃতাকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল হাকিম(২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাকিম কাহালু উপজেলার মালিবাড়ী গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। এ ঘটনায় অপহৃতার বাবা ২৭মার্চ দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বকুল হোসেন জানান, এ বছরের ৭মার্চ ওই ছাত্রী বিয়াম স্কুল এন্ড কলেজ হতে বাড়ি ফেরার সময় সাব রেজিষ্ট্রি অফিস এলাকা হতে আব্দুল হাকিম ও তার সহযোগীরা জোর পূর্বক তাকে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার বাবা আব্দুল হাকিম সহ তার সহযোগীদের আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রায় ৫মাস ২৪দিন পর অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামী আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।  দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ অপহরণকারী হাকিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হাকিমকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies