1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে তিস্তার ভাঙনের শিকার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী বেষ্টিত বজরা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরিদর্শন শেষে অসহায় ১’শ ২৫ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম বজরা ভাঙন কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়। নদী ভাঙনে ভিটেমাটি হারা ২৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ১’শ পরিবারকে শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি মশুর ডাল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ধনিয়া মরিচ ও হলুদের গুড়া বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, স্থানীয় ইউপি সদস্য এনামুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies