1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে শিক্ষকদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের ছিন্নমুকুল-বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে উলিপুর উপজেলার ৪৪ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজারদের ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র ও ছিন্নমুকুল-বাংলাদেশের সভাপতি মো: কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাইদুর রহমান। ছিন্নমুকুল বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়ন প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত পাল, ফাইন্যান্স ম্যানেজার জুয়েল ইসলাম প্রমুখ। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উলিপুর উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে এনজিও ছিন্নমুকুল-বাংলাদেশ।  সংশ্লিষ্ট সুত্র জানায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪) এর আওতায় ৪২ মাস মেয়াদী এই শিখন কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৪ বছরের যে শিশু কখনো স্কুলে যায়নি বা যায়না এমন শিশুকে অর্ন্তভুক্ত করে শিক্ষার মূল স্রোতে ফেরানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies