1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

ভোটারবিহীন সরকারের পায়ের নিচে মাটি নেই : রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

পুলিশ ও আওয়ামীলীগের যৌথ প্রযোজনায় নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনাসহ সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপ্রিয় কর্মসূচিতে নারকীয় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত এবং সারাদেশে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপ্রিয় কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যখন গণতন্ত্রকামী জনতা জেগে উঠেছে, ঠিক তখনই গণতন্ত্রের উত্তাল তরঙ্গকে স্থিমিত করতে আওয়ামী হায়েনা পুলিশ বাহিনী বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত শান্তিপূর্ণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনাসহ সারা বাংলাদেশে হামলা চালিয়েছে। রিজভী আরও বলেন, ভোটারবিহীন সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের পতন নিশ্চিত যেনেই তারা এখন আবার হামলা-মামলার নতুন কৌশল বেছে নিয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র। এদিকে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় দলটির নেতাকর্মীরা সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সময় গুলিতে শাওন (২৪) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন। জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies