1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। রোববার জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকারি দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন ডেপুটি স্পিকারকে রোববার সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রোববার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়। ২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন। সেই সময় প্রথমে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। পরে দেয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies