1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার শুদ্ধাচার পুরষ্কার -২০২২ অর্জন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার প্রদশিত হয়েছে

বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ অর্জন করেছেন। ২৭ আগষ্ট রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এপিএ বাস্তবায়ন কৌশল ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় এই জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ প্রদান করা হয়। রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম ঝন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা। তাঁর নিকট থেকে এই জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ গ্রহন করেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক। এসময় এআইইটি ডিএলএস প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, জাতীয় চিড়িয়াখানা, ঢাকার সাবেক পরিচালক ডাঃ আব্দুল লতিফ, রাজশাহী বিভাগীয় সাবেক পরিচালক উত্তম কুমার দাস, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দিন প্রমুখ সহ বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies