1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

পোরশায় প্রধানমন্ত্রীর দেওয়া চিকিৎসা অনুদানের চেক বিতরণ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে দেওয়া ১৯ জন দরিদ্র ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল হতে প্রাপ্ত চেক বিতরণ করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে অসহায়, দরিদ্র ১৯ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৯ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ৬ টি প্রতিষ্ঠানে খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের স্বেচ্ছাধীন তহবিল হতে ১ লাখ ৮ হাজার টাকার চেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের আওতায় ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার,থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ ইউপি চেয়ারম্যান এনামুল হক, শাহ ফজলুল হক চৌধুরী, আনিছুর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies