1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে আউশ কাটা শুরু : ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চলতি বর্ষা মৌসুমের আউশ কাটা শুরু হয়েছে। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে চলছে আউশ ধান কাটার ধুম। অন্যান্য বছরের চেয়ে এ বছর ধানের ফলন ভালো হচ্ছে বলে জানান কৃষকরা। বাজারে ধানের দামও অন্যান্য বছরের চেয়ে বেশি। ভালো ফলন ও দাম পেয়ে খুশি উপজেলার আউশ চাষী কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, তিনি এবার ৪ বিঘা জমিতে আউশ চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ১৭-১৮ মণ ধান উৎপাদন হয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানাগেছে প্রতিমণ ধান ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১৩ হাজার ১শ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চন্দ্র রায় বলেন, আউশ চাষের জন্য উপজেলার কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সরকারি ভাবে ভুর্তুকি দেয়ায় কৃষকরা আউশ চাষে বেশি আগ্রহী হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies