1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামন্ট খেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কালাই নিউ দূর্বার ক্রীড়া ও সাস্কৃতিক সংঘ উদ্যোগে  শুক্রবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন কালাই পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মোছা. রাবেয়া সুলতানা কাজল এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন।
উদ্বোধনী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মোছা. রাবেয়া সুলতানা কাজল এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন বক্তব্য রাখেন। তারা বলেন মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা চাই মাদক থেকে আমাদের যুবসমাজ দূরে থাকুক। ছেলে-মেয়েদের লেখা-পড়ার পাশাপাশি খেল-দুলা করতে হবে। আর মাদকে সামাজিকভাবে না বলতে হবে। আমরা তরুণদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাদক, ইভটিজিং, সন্ত্রাস নির্মুলে কাজ করে যাচ্ছি। তাই সকলকে বলবো ভবিষ্যতে তরুণরা আপনাদের সমাজেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে, সেই সঙ্গে সোনার বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণের বিকল্প কিছু নেই। এ সময় উপস্থিত ছিলেন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম বকুল, কালাই পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদার, সমাজ সেবক মো.আসাদুজ্জামান নয়ন, খেলার আয়োজক কমিটির আহবায়ক এডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার, উপজেলার ছাত্রলীগের নেতা আবু বক্কর সিদ্দিক প্রিন্স ও মো. রানা আহমেদ এবং মো. রব্বানী তালুকদার প্রমুখ। এ টুর্নামেন্টে খেলায় জেলা ও উপজেলার মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট আরাফাত একাডেমি ফুটবল একাদশ বনাম ক্ষেতলাল বাঘোপাড়া ফুটবল একাদশ মুখামুখি হয়। এই ফুটবল খেলা ৯০ মিনিটের আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। এই ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলায় প্রধান রেফারি দায়িত্বে ছিলেন ইসলাম তালুকদার। উপজেলায় মহামারি করোনা ভাইরাস কারণে দীর্ঘ দিন বিরতি থাকায় এ খেলাকে কেন্দ্র করে জেলার দূর দূরান্ত থেকে হাজারও ফুটবল প্রেমীদের উপচে পরা ভীরে কানায় কানায় পরিপূর্ন ফুটবল মাঠের চারপাশ। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা হাজারও ফুটবল প্রেমীরা। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এই ফুটবল খেলা ৯০ মিনিটের ৫-১ গোলে জয়পুরহাট আরাফাত একাডেমি বিজয়ী হয়। এ খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মো.মহিবুল ইসলাম সহকারী পরিচালক আব্দুল মজিদ ও মো. শামসুল হোসেন। এই উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট আরাফাত একাডেমি ফুটবল দলের খেলোয়ার মো. নাঈম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। পবে তাকে পুরুস্কার বিতরণ করেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম বকুল, সময়-টিভি, দৈনিক আমাদেরসময় ও দৈনিক উত্তরকোণ জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ ও কালাই উপজেলার ছাত্রলীগের নেতা মো. রানা আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies