1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

ইভিএমে ১৫০ আসনে ভোট নেয়ার সিদ্ধান্তকে স্বাগত : কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে আমরা ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কমিশন সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারে সম্মত হয়েছে। আমরা ইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ২০১৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ইভিএম ব্যবহারের অনুরোধ জানিয়েছিলাম। তখন কিছু কিছু আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল। এবার আমরা ৩০০ আসনে ইভিএম চেয়েছিলাম।’ তিনি বলেন, ইভিএমে কোনো ঝামেলা নেই। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। যারা কারচুপিমুক্ত নির্বাচন চান না, তারাই ইভিএমকে ভয় পান। আইভি রহমানের স্মৃতিচারণ করে সেতুমন্ত্রী বলেন, আইভি রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। যখন বড় কোনো জনসভা হতো তাকে মঞ্চে বসানো যেত না। তিনি মাঠে কর্মীদের সঙ্গে বসে থাকতেন। এটাই ছিল তার একটা বৈশিষ্ট্য। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান।২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies