1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জে আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ ঘন্টা পর আপন কুমার মন্ডল নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ সুলতানপুর পশ্চিমপাড়া গ্রামের পলাশ চন্দ্র মন্ডলের ছেলে ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহতের পারিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আপন কুমার সকাল সাড়ে ৬ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়া শেষ করে বন্ধুদের সাথে সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে সকাল ১১ টার দিকে আপন কুমারের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies