1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রূপপুর এনপিপিঃ চুড়ান্ত ধাপে দ্বিতীয় ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট নির্মাণ

  • সম্পাদনার সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে। কাজটি সম্পাদন করছে রসাটম প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসেম। ১৭ দশমিক ৬০ মিটার উঁচু এবং ৪২ দশমিক ৮০ মিটার ভিত্তি ব্যাসের এই কাঠামোটিতে ৩ হাজার ২শ’ কিউবিক মিটারের অধিক কংক্রিট ঢালাই করা হবে। এ প্রসঙ্গে এতমস্ত্রয় এক্সপোর্ট ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্প নির্মান প্রকল্পের পরিচালক অ্যালেক্সি ডেইরি বলেন, “স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যাবস্থা অবকাঠামো নির্মানের চুড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আরো কার্যকরভাবে কংক্রিট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করি”। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কন্টেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিয়্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এটির মধ্য দিয়েই বিভিন্ন পাইপ লাইন প্রবেশ করে। এছাড়াও অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন যা রিয়্যাক্টরের সার্ভিসিং-এর সময় ব্যবহৃত হয়ে থাকে। উল্লেখ্য, রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দু’টি রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হবে যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies