1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন: রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের মুখপাত্র হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এত বড় কথা বললেন, আর বলবেনই না কেন? তারা বেহেশতে হুর-পরীবেষ্টিত থেকে আবোল তাবোল বলছেন। রিজভী বলেন, তাদের এক মন্ত্রী বলেছেন এটা তাদের দলের নয়, ব্যক্তিগত কথা। কিসের ব্যক্তিগত কথা, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফাউল কথা বলে যাচ্ছেন, দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে তলানিতে নিয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন ব্যক্তিগত। তাকে তো সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করছেন না। কারণ তাকে আপনাদের দরকার আছে। আপনাদের এবং প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটছে তার বক্তব্যের মধ্যে দিয়ে। শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত স্বাধীনতার পর থেকে গণতন্ত্র চর্চা করেছে। আমার বিশ্বাস তারা সেই ভুল করবেন না। এর আগে ২০১৪ নির্বাচনে সুজাতা সিংকে পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষে এরশাদকে রাজি করানোর জন্য।বিশ্ব দেখেছে কিছুটা হলেও ভারতের মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, সার্বভৌমত্বকে দুর্বল করার আশঙ্কা থাকলেও নিজেদের স্বার্থে তারা সবকিছুই করতে পারে। এর আর একটা কারণ আছে এই মোমেন সাহেব ছাত্র অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করতেন। এখন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তার অতীতের যে নীতি সে নীতির সঙ্গে আওয়ামী লীগের নীতি মেলে না। তাই নিজেকে বড় আওয়ামী লীগার প্রমাণ করার জন্য এসব কথা বলছেন।তিনি আরও বলেন, আমাদের কাছে একে অশনিও সংকেত মনে হচ্ছে। এরা আওয়ামীলীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের শক্তির উৎস হচ্ছে দেশের জনগণ। এর আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বলেছেন এখন বলছেন দেশনায়ক তারেক রহমান। তাই এদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আমরা এক এক জন সৈনিক। ইউট্যাবের সভাপতি এবি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ড.মোরশেদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু,সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies