1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব: মন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

অন্যান্য দেশের কারণে আমাদের তেল আমদানিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় বিদ্যুতের ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েছে। বিদ্যুতের ঘাটতি আছে। তেল আমদানিতে অসুবিধা হচ্ছে। তবে এই মাসটিই দুর্দশার শেষ মাস, আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। তবে বাস্তবিক কারণে এটা ব্যবহার করতে হয়। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক।’ তিনি বলেন, ‘ধর্ম যেমন প্রতিষ্ঠা পাবে, তেমনি সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম। সেইভাবে বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ। আলোচনা সভার পরে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies