1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতিসঙ্ঘ মানবাধিকার কর্মকর্তার সাথে বিএনপির বৈঠক

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফররত জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রনি মুনগোবেনের সাথে দেখা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল ও মানবাধিকার বিষয়ক কমিটির ব্যারিস্টার আবরার ইলিয়াস। ৫০ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাকে বলেছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়ে। হাইকমিশনার কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিডব্যাক দেবেন না আমাদেরকে। আপনাদের সাথে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ সম্মেলন আছে সেখানে হয়তো বলবেন। শ্যামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে। সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে। গত রোববার চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেত। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies