1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পুর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার দুুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। বাকী দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে চলে যায়। পরে স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকেই শুভর মরদেহ খুজে পায় ডুবরী দল। নিহত শুভ সদর উপজেলার পাটেশ^রী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। ফায়ার সার্ভিসের সিনিয় ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবরী দল প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদও থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies