1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে লক্ষাধিক টাকার ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে লক্ষাধিক টাকার ফেনসিডিল সহ মোঃ শাহীনুর ইসলাম রাজা(২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রাজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত ঘর থেকে ৬১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি শাহীনুর ইসলাম রাজা(২৮) ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর কোর্ট রাজপাড়া এলাকার মাদক কারবারি শাহীনুর ইসলাম রাজা তার বাড়িতে ফেনসিডিল মওজুত রেখে খদ্দেরদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘর থেকে ৬১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।  অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ
কমিশনার(ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শাহীন জানায়, ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মওজুদ রেখেছিল সে। উদ্ধারকৃত ফেনসিডিলে মূল্য ৬১ হাজার টাকা।
এ ব্যপারে রাজপাড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies