1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘর উদ্বোধন

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: আত্মহত্যা, দুর্ঘটনায় নিহত বা হত্যা মামলার লাশ সমূহ ময়নাতদন্তে পাঠানোর আগে মরদেহের যথাযথ মর্যাদা বিধান ও নিরাপদে সংরক্ষনের জন্য পাবনার চাটমোহর থানায় নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত নয়টার দিকে থানা চত্বরে নবনির্মিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, সার্কেল পরিদর্শক গোলাম মোস্তফা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, পাবনা কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের স্বত্বাধিকারী শামিম হোসেন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে থানা চত্বরে উপস্থিত সকল পুলিশ সদস্যকে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন মহিবুল ইসলাম খান। তিনি সৎ ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, মানুষ পুলিশের উপর ভরসা করে। খুব বেশি কিছু পুলিশের কাছে চায় না। তাই মানুষের সাথে ভাল ব্যবহার করা ও তাদের কথা শুনতে হবে। পুলিশের মুল মন্ত্রগুলো জানতে হবে। মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে সব অপরাধ প্রতিরোধ বা নির্মুল করা সম্ভব নয়। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies