1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পোরশায় জাতীয় শোক দিবস পালন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও জাকির হোসেন পুস্পস্তবক অর্পণ করেন। এরপরই বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। এদিন বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সকাল ১০টায় ঢাকা বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। ভারপ্রাপপ্ত ইউএনও জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম, এলজিইডি সহকারি প্রকৌশলী শাওন ইসলাম , অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান শাহ্ ফজলুল হক চৌধুরী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উদ্যোগে একইদিন নিতপুর দলীয় কার্যালয় সহ ছয়টি ইউনিয়নের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান গুলিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়রুল ইসলাম, সহসভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ অংশ গ্রহন করেন।#

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies