1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় জয়পুরহাটের কালাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে এ দিনটি পালন করা হয়। তবে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে সোমবার দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে-সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাঙালি জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এবং উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদারসহ কালাই পৌরসভা, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, কালাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে এক দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম রওশন আলমের সঞ্চালনায় উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচাজ এস.এম মঈনুদ্দীন উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রতœা রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আজিজার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টিত হয়েছে। উপজেলা শিল্পী সংঘ শিল্পীদের অংশগ্রহণে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ম.হাসান খান শুভ, মোছা. জেমি ও মো. সৃষ্টি। সেখানে তারা একে একে দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies