1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত ৩

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর ও আটঘরিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে৷তাদের মধ্যে দু’জন ব্যবসায়ী ও একজন কিশোর। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ও মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন, পাবনা পৌর সদরের কৃষ্ণপুর মহল্লার ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫৫), বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের মোহম্মদ শেখের ছেলে মজিদ শেখ (৫০) এবং আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পাড়ামোহন গ্রামের আব্দুর রশিদের ছেলে হৃদয় হোসেন (১৭)। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের বাসা থেকে দুই ব্যবসায়ী বন্ধু ইয়াকুব ও মজিদ মোটরসাইকেল নিয়ে বের হন। তারা পাবনা-পাকশী সড়কের নাজিরপুর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। হাসপাতালে নেয়ার পর মজিদ শেখকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা দুই বন্ধু একসাথে ব্যবসা করতেন এবং শহরের কৃষ্ণপুর মহল্লায় বসবাস করতেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি। এদিকে, আটঘরিয়া উপজেলার পাড়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয় হৃদয় হোসেন। শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সময় হৃদয় মোটরসাইকেল নিয়ে যাবার সময় ব্যাটারীচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies