1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে খাদে পানিতে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেক এর ছেলে শিমুল হোসেন (৩২) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)। তারা রাজশাহী থেকে ব্যবসা করতেন। সকালে রাজশাহী থেকে মাইক্রোবাস যোগে নওগাঁর দিকে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় একটি আধুনিক সাইলো নির্মাণে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা হচ্ছে। আজকেও মাটি ভরাটে কাজ করা হচ্ছিল। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে খাদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে কর্তবরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।  সংবাদ পেয়ে নিহতদের পিতা আব্দুল খালেক ছেলে ও ছেলের বউ এর মরদেহ দেখতে হাসপাতালে ছুটে আসেন। নিহতের চাচাতো ভাই আসাদুল বলেন, তারা রাজশাহীতে ব্যবসা করতেন। সকালে তারা ব্যক্তি গত কাজে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসতেছিলেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে আধুনিক সাইলো নির্মাণে মাটি বহনের ট্রাক্টরের কারণে গত ২৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলী মোড়ে ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে চার শিক্ষকসহ ৫ জন মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies