1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আগুন, প্রাণে বাঁচলেন চালক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী নগরীতে একটি পিকআপটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাকেলের চালক ছিটকে পড়েন রাস্তায়। এতে মোটরসাইকেলে আগুন ধরে যায়।  শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল চালককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। দুর্ঘটনায় আহত মোঃ রানাউল ইসলাম (৪৫), মহানগরীর চন্দ্রিমা থানার হজের মোড় এলাকার সাহেব জান বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বাহিনীর রাজশাহীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নগরীর শুভ পেট্রোল পাম্পের সামনের সড়কে হলুদ রঙের একটি পিকআপ পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়েন। সাথে সাথে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রামেকে নিয়ে ভর্তি করেন। পরে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়। বর্তমানে াাহত মোটর সাইকেল চালক রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পায়ে এবং মাজায় আঘাত পেয়েছেন। এক্সরে না করে বিস্তারিত কিছু জানাতে পারছেন না চিকিৎসকরা। এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘনার খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies