1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাসিক ও ওয়াটার এইডের মধ্যে এমওইউ স্বাক্ষরিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তর কক্ষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও ওয়াটার এইডের পক্ষে কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পূর্বে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়াটার এইড ও ইএসডিও কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ওয়াটার এইড এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহানগরীর লক্ষ্মীপুর মোড় ও আদালত চত্বরে অত্যাধুনিক দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে ইএসডিও। সেখানে পুরুষ-মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, বেস্ট ফিডিং কর্ণার, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সোলার সিস্টেম সহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) হোসাইন আই আদিব, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ব্যবস্থাপক (ইউএসআর) বিএম জাহিদুল ইসলাম অফিসার তানজিল হাসান ও আফসানা কনা, প্রোগ্রাম ম্যানেজার বাবুল বালা, ইএসডিও এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জামিনী কুমার রায়, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies