1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

আওয়ামী সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতন-নিপীড়ন ও নেতাকর্মীদের ওপর হামলা এবং গ্রেফতার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকও নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারদিকে গুম, খুন, অপহরণ, হামলা ও গ্রেফতার আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত। তিনি বলেন, বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দুঃশাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বাক কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও আহত করা এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান সেন্টুসহ একই জেলার আরো ১০ জনকে গ্রেফতারের ঘটনা আওয়ামী সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ। কিন্তু এভাবে নির্যাতন-নিপীড়ন ও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে। বিএনপি মহাসচিব অবিলম্বে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি গ্রেফতার কৃষকদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies