1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের অবদান” প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সমাবেশে বক্তারা দাবি করেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পূনর্বহাল ও বাস্তবায়ন, আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা, এবং আদিবাসীদের প্রতি নির্যাতনে সুষ্ঠু বিচারসহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি মানতে হবে। বক্তারা আরও বলেন, আদিবাসীরা এদেশের ভূমিপূত্র। ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদিবাসী দিবসের বাণীতে আদিবাসীদের অস্তিত্ব স্বীকার করে নিয়ে আদিবাসীদের রক্ষার কথা বলেছিলেন। কিন্তু কোন অজানা কারণে তিনি উল্টে গেলেন। আদিবাসীদের আদিবাসী স্বীকার করতে চাচ্ছেনা বর্তমান ক্ষমতাসীন সরকার। সরকার তার অবস্থান থেকে সরে এসে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকার করে এদেশকে জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি বৈচিত্র্যের দেশ প্রমাণ করবে। একদিন এ রাষ্ট্র আদিবাসীদের সম্মান করবে এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, প্রেসিডিয়াম সদস্য খ্রিস্টিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies