1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

সবকিছু নিঃশেষ হয়ে গোটাজাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয়া হয়েছে : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে, সবকিছু নিঃশেষ হয়ে গোটাজাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয়া হয়েছে। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যার প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনি নিশ্চয়ই বার্তা পেয়ে গেছেন যে, রোদ ঝড় বৃষ্টি কাল বৈশাখীর ঝড় কোনোটাই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন এই বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকতো কিন্তু সেটি হয়নি অল্প কিছু কম হবে। তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। এই অর্থমন্ত্রী এবং অন্যমন্ত্রীরা বলেছেন দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু তারা (মন্ত্রীরা) যে বিমানে উঠেছিল সেটা সিঙ্গাপুর কানাডার উপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, আমাদের টাকা গেছে, আমাদের বিদ্যুৎ গেছে, সবকিছু নিঃশেষ হয়ে গোটাজাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয়া হয়েছে। ছাত্রদল নেতা নূরে আলমের হত্যা বিএনপিকে ভীতসন্ত্রস্ত করেনি মন্তব্য করে তিনি বলেন, নূরে আলম এবং আব্দুর রহিমের লাশ থেকে যে রক্ত ঝড়েছে, সেই রক্ত থেকে আরো লাখ লাখ জাতীয়তাবাদী শক্তি তাদের বুকের শার্ট খুলে এই সরকারের তক্ত বুলেট বরণ করবে। কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আওয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies