1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

এমপির এপিএস’র বিরুদ্ধে দোকান ভাংচুর ও লুটের অভিযোগ

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ব্যাক্তিগত সহকারি (এপিএস) রাজন মালিথার বিরুদ্ধে একটি দোকান ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিরিন আক্তার। রাজন মালিথা এমপি নুরুজ্জামান বিশ্বাসের আপন শ্যালক। তিনি পৌর শহরের স্কুলপাড়া এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, শহরের স্টেশন রোডের ফকিরের বটতলা এলাকায় কারুপল্লী পিঠা ঘর নামের একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন শিরিন আক্তার। রেলওয়ের জায়গা লীজ নিয়ে ২৬ বছর ধরে তিনি এ ব্যবসা করছেন। শুক্রবার দোকান বন্ধ অবস্থায় তাঁর দোকানে পূর্ব শত্রুতার জের ধরে রাজন মালিথার নির্দেশে ১০/১৫ জন যুবক তালা ভেঙে ফ্রিজ, ওভেন, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, চেয়ার, শোকেচ, ফাস্ট ফুডের ক্রোকারিজ মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ শিরিন আক্তারের। এ বিষয়ে মালামাল লুট করার কথা অস্বীকার করে সংসদ সদস্যের এপিএস রাজন মালিথা বলেন, তার শ্বাশুড়ি ফেরদৌসি খাতুনের জমির সামনে রেলওয়ের ওই জায়গা শিরিন আক্তার দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। তাছাড়া আইনত: রেলওয়ের ওই জায়গা তার শ্বাশুড়ির বলে দাবি রাজনের। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ বিষয়ে বলেন, পারিবারিক দ্বন্দ্বে সৃষ্ট এ ঘটনাটি দুই পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে নিরসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিরিন আক্তারের লিখিত অভিযোগ সম্পর্কে ওসি বলেন, অভিযোগটি এখনো নথিভূক্ত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies