1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শিবগঞ্জে পল্লী বিদ্যুত কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী সিআইডির হাতে গ্রেফতার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৩৬ বার প্রদশিত হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর পল্লী বিদ্যুত কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী শ্রী রাখাল চন্দ্র মহন্তকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আসামীকে বুধবার(৩ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক সোয়া সাতটার সময় মহাস্থানগড় এলাকা হতে গ্রেফতার করা হয়। সে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বামুনিয়া গ্রামের লক্ষ্মীকান্ত মহন্তের ছেলে বলে জানা গেছে। বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানার (মামলা নং-১৮, তারিখ-১১/০৬/২০২২ খ্রিস্টাব্দ ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২(১) তৎসহ ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০) মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুন ২২’ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুতের কর্মীগণ অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালান। এজাহার নামীয় আসামী মোঃ রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও মোঃ আবু সাঈদ এর বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে ধৃত আসামীসহ এজাহার নামীয় আসামীগণ ও অন্যান্য লোকজন মিলে ভিকটিম বিদ্যুত কর্মী আব্দুল হান্নানকে এলোপাথারি পিটিয়ে হত্যা করে। বগুড়া জেলার সিআইডির একটি চৌকস টিম ধৃত আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে জানান সিআইডি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies