1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

জনগণের চোখ সরাতে সরকার হত্যার রাজনীতি শুরু করেছে : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী অবৈধ সরকারের কারণে দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। আর জনগণের চোখ যাতে বিদ্যুতের দিকে থাকে, ওই দুর্ভিক্ষের দিকে না যায় সেজন্য সরকার এখন হত্যার রাজনীতি শুরু করেছে। ভোলায় বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে। কারণ বিএনপি ওই হত্যা নিয়ে ব্যস্ত থাক। তারা বিদ্যুৎ নিয়ে কৃষি নিয়ে কথা বলবে না। সেজন্যই সরকার দেশে রক্তগঙ্গা বইয়ে দিতে এবং ভয়ঙ্কর দুর্বৃত্তপরায়নতার দিকে দেশকে ঠেলে দিতে মারণঘাতী কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এই সরকারের পতন ঘটাতে হবে।বুধবার কুড়িগ্রামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যৌথ উদ্যোগে এবং স্থানীয় বিএনপি’র সহযোগিতায় আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলার ঘোগাদাহ ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ এবং ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় এক শ’ চিকিৎসক রোগীদের সেবা দেন। রিজভী বলেন, আমাদের গ্রামের গরিব মেয়েরা ঢাকায় গিয়ে গার্মেন্টেসে কাজ করে। সেই গার্মেন্টেসে বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন কমেছে। বিদেশি ক্রেতারা বলছে আপনাদের কাছ থেকে আমরা আর বেশি কিনতে পারবো না। কারণ তারা শিডিউল মতো সরবরাহ করতে পারে না। অর্থাৎ এই কারণে গ্রাম বাংলার অসংখ্য নারী-পুরুষ যারা গার্মেন্টেসে কাজ করেন তারা চাকরি হারাবেন। তারা না পারবেন শহরে থাকতে, না পারবেন গ্রামে আসতে। না কৃষি উৎপাদনের সাথে থাকতে পারবে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারণে দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। এর থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের দাঁড়াতে হবে। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ড্যাবের মহাসচিব ডা. মো: আব্দুস সালাম, সহ-সভাপতি ও সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব আলম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মো: মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব, ডাঃ মো: পারভেজ রেজা কাকন, ডা: মো: আবুল কেনান, উপকমিটির সদস্য সচিব ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশ, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান রানা, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, আবু বকর সিদ্দিক, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। এসময় ড্যাব ও জেডআরএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies