1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে সোয়া দুই লাখ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর ৩, ৪, ৫, ১২, ১৬ সহ ১০ টি ওয়ার্ডে পণ্য বিতরণ শুরু করেছে ডিলাররা।
একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের উধ্বগতির এ বাজারে স্বল্পমূল্য টিসিবি পন্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন উপকারভোগীরা। তবে পেঁয়াজের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় পেঁয়াজ নেয়া নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। অনেকেই পঁচা এই পেঁয়াজ নিতে চাইছেন না। যদি পেঁয়াজ ছাড়া পন্য দেয়া হয় তাহলে তারা লাভবান হতেন বলে জানাচ্ছেন।  ডিলাররা জানান, একটি পন্য বাদ রেখে দেয়ার কোন সুযোগ নেই। তাই বাধ্য হয়েই ক্রেতারা পেঁয়াজ নিয়ে আবার ফেলে দিচ্ছেন। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতেই শুধু পেঁয়াজ সংযোজন করা হয়েছে। উপজেলাগুলোতে পেঁয়াজ দেয়া হচ্ছেনা। এ কার্যক্রমের অংশ হিসেবে এ বারে রাজশাহীতে নগর ও জেলা মিলে প্রায় সোয়া দুই লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পন্য নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার ৯টি উপজেলা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies