1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বার বার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়েছে। কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, এখনো অনেক সময় আছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী পিপিএম (বার) জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেনো নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়। তিনি বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো সেক্টরেই জবাবদিহিতা নেই। তাই দুর্নীতি বাসা বেঁধেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, জামালপুর জেলা সদস্য সচিব মো: জাকির হোসেন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies